মুখে কাপড় গুঁজে দিলেই কি আস্থার শেকড় গজায় ,শব্দ ব্রহ্ম মেঘের উর্মিমালা বিশ্বাসের গোঁড়ায় জল , কাকের পরিভাষায়ও কোন ইতরতা নেই ,শুধু নিজের চারপাশে বেড়ে ওঠা আরশিনগরে জল সিঞ্চন , তাতে নিজের মধ্যে জেগে ওঠে এক মৎসকন্যা, সে জল বলয় বিচ্ছুরিত আলোর পলাশ রেনু ,শব্দের নিস্তব্ধতায় ক্লান্ত বা অসত্যের মাপকাঠি , আরশিতে পড়শি যাপন কখনই ইতরতার বিকল্প নয় ,মননে লক্ষ্মীন্দরের বাসর ঘর , কলার মান্দাসে বেউলোর অন্তহীন যাত্রা অব্যাহত ।আমি তবু বলি: এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি, দেখা যাক পৃথিবীর ঘাস, সৃষ্টির বিষের বিন্দু আর নিষ্পেষিত মনুষ্যতার আধারের থেকে আনে কী করে যে মহানীলাকাশ।।
Showing posts with label kobita. Show all posts
Showing posts with label kobita. Show all posts
Friday, 6 April 2012
অনাস্থার ইতরতা
মুখে কাপড় গুঁজে দিলেই কি আস্থার শেকড় গজায় ,শব্দ ব্রহ্ম মেঘের উর্মিমালা বিশ্বাসের গোঁড়ায় জল , কাকের পরিভাষায়ও কোন ইতরতা নেই ,শুধু নিজের চারপাশে বেড়ে ওঠা আরশিনগরে জল সিঞ্চন , তাতে নিজের মধ্যে জেগে ওঠে এক মৎসকন্যা, সে জল বলয় বিচ্ছুরিত আলোর পলাশ রেনু ,শব্দের নিস্তব্ধতায় ক্লান্ত বা অসত্যের মাপকাঠি , আরশিতে পড়শি যাপন কখনই ইতরতার বিকল্প নয় ,মননে লক্ষ্মীন্দরের বাসর ঘর , কলার মান্দাসে বেউলোর অন্তহীন যাত্রা অব্যাহত ।Thursday, 5 April 2012
নোনাডাঙ্গায় বাতাসের আগে আগুন ছোটে
ইলেকট্রিকের অস্তিত্বহীন তারগুলো একলা
এখানে ওখানে ঘাড় উল্টে পড়ে জল বিন মাছ
সরসর শব্দে বাতাস একা একা হাঁটে হ্যাংলা
ডাঙ্গায় ,খবর চুপিসাড়ে জানান দিয়ে যায়
আজ রাতে বিলাই বিলাইয়ের মাংসে থাবা ,
ঘাড় ও মটকে দিতে পারে, সচেতন বায়সেরা
আয়েশে বসে মাংস চিবায়; তারহীন বার্তালাপে
জালিয়াতি কথোপকথন জারি,আত্মতৃপ্তির
চোঁয়া ঢেকুরে আগ্রাসী স্নান,অতঃপর তিলমাত্র
আঘাত চিহ্ন বহির্ভুত পরিব্যপ্ত পাখির চোখ
দু পেগ বিপ্লবে আস্থা রেখে কলিযুগ শানায় ,
সংজ্ঞা সব কিছুরই বদলেছে'ধর্মের'ও'জিরাফের'ও ।
ইলেকট্রিকের অস্তিত্বহীন তারগুলো একলা
এখানে ওখানে ঘাড় উল্টে পড়ে জল বিন মাছ
সরসর শব্দে বাতাস একা একা হাঁটে হ্যাংলা
ডাঙ্গায় ,খবর চুপিসাড়ে জানান দিয়ে যায়
আজ রাতে বিলাই বিলাইয়ের মাংসে থাবা ,
ঘাড় ও মটকে দিতে পারে, সচেতন বায়সেরা
আয়েশে বসে মাংস চিবায়; তারহীন বার্তালাপে
জালিয়াতি কথোপকথন জারি,আত্মতৃপ্তির
চোঁয়া ঢেকুরে আগ্রাসী স্নান,অতঃপর তিলমাত্র
আঘাত চিহ্ন বহির্ভুত পরিব্যপ্ত পাখির চোখ
দু পেগ বিপ্লবে আস্থা রেখে কলিযুগ শানায় ,
সংজ্ঞা সব কিছুরই বদলেছে'ধর্মের'ও'জিরাফের'ও ।
Friday, 30 March 2012
আড়কাঠি
কালিম্পং ,দার্জিলিং পাহাড়েপাহাড়ে
চোখে চোখ ঠিকরায় ঘৃণার আবর্ত
বিভেদের কুনাট্যে পায়ে কুড়ুল,
ভাঙ্গ ও খেলিয়ে যাও , সাহেব
সুবোর ফেলে যাওয়া জুতোয় পা ,
ঠাট মেরে যতটুকু আটাতে চাও
খাপে খাপ ,বদলাবে না কিছুই
আরও পাঁচটি লুটেরা জমাটি
খেলায় পাশার দান সঠিক ঘরে,
নিমিলিত চোখের সরলতা জানবেও
না কেমন নিপুণ মাপে বসে যাবে
লোহার জুতো ,আগুনের ঘেরাটোপে
বনসাই ভালবাসা ,আমার তোমার
চোখের মনিতে আড়কাঠি ।
Wednesday, 2 November 2011
প্রানের শহর~~~
প্রাণের শহর
ঝাপসা হয় পানবাজার অভার ব্রিজ,ভরলুমুখ,দিপর বিল,
কারবি গ্রাম, গোয়ালপাড়ার সূর্যাস্তের ব্রহ্মপুত্র,আমার
প্রানের শহর; বিধ্বস্ত হয়েছে তার চিত্রল মুখ ,ছবির মত
অমলকান্তি বাড়িগুলোর মুখ ঢেকেছে কর্পোরেট অশ্লীলতায় ,
উঠোনে দাঁড়ালে চোখ ছুঁয়ে যেত শরনিয়ার সাবলীল শরীর ;
কাহিলিপাড়া, জাপরিগগ,নিলাচল চোখ ঢেকেছে আঁচলে ,
চোখ হোচট খায় ধাবমান অতল তল ও বাজারের কৃত্রিম
আলোর ছলাকলায় ,ফ্লাইওভারের কার্নিশে মুখ ঘষে শহরের
বন্ধ্যা জীবন; হারিয়ে যায় স্মৃতির ক্যানভাসে এঁকে রাখা তুলির
বর্ণিল মেদুরতা ,সব শহরই আজ এক ছাঁচে ঢালা বৈচিত্র্যহীন
বেবাক নিথর শব;তবু ভালবাসি আমার প্রানের শহর ,তোর
লাইকেনহীন শরির থেকে আগ্রাসী আমি খুটে খাই অক্সিজেন মন।
Wednesday, 28 September 2011
স্বপ্নসখা
স্বপ্ন মানে সূর্যচোখে চোখরাখি
স্বপ্ন মানে চাঁদেরমনের বাঁধভাঙ্গি
স্বপ্ন মানে বৃষ্টিসুখে ঝমঝমি
স্বপ্ন মানে অজানপথে দিইপাড়ি
স্বপ্ন মানে গহীনগাঙ্গে ডুবমারি
স্বপ্ন মানে বিরানপথের ঘুমকাড়ি
স্বপ্ন মানে নিদাঘবেলায় ফুলতুলি
স্বপ্ন মানে পাহাড় চড়ে দুখমাগি
স্বপ্ন মানে দীর্ঘপথে চলহাটি
স্বপ্ন মানে মনমাঝিতে বৈঠাবাই
স্বপ্ন মানে হৃদয়মাঝে হাতরাখি।
by Nandita Bhattacharjee on Wednesday, September 28, 2011 at 8:43pm
Subscribe to:
Posts (Atom)


