Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Friday, 7 October 2011

আমার শহর









আমার শহর 

by Nandita Bhattacharjee on Friday, October 7, 2011 at 10:16am



শরীরের রসায়ন বিবস


হয়েছে চান্দ্র অমসৃণতায় --
তবুও বছরে কদিন ঘাড় ঘুরিয়ে
দাঁড়াস অলঙ্কারের বিপুল উদ্ভাসে -
যেন নির্বাক শূন্যতায় ঢেকেছে প্রত্যয় ।
 

ক্ষনিকের নিবিড় সংলাপে
ঢাকা পড়ে যায় কার ঘরে
কত কত ক্ষয় অবিলম্বে নিশ্চয় ।
 

কয়েকটাদিন জিরান নিয়ে
আবার শুরু হয় তোর
আকাল বোধন ।
আমার শহর

শর্তহীন কই

by Nandita Bhattacharjee on Monday, October 3, 2011 at 12:10pm
আবার তুই আগের
মত হবি যদি কথা
দিস, তবেই কিন্তু
বসা যেতে পারে
অলিন্দে ,বোঝাপড়ার
খেরোরখাতা হাতে--
সময় দেব, চুরি
গেছে যতখানি ।
আবার ভাসবে
সকাল উঁকি দিয়ে
 জোড়াখাঁচার পায়--
বিকেলটাকেও রাখব
বেঁধে উড়ান পাখনায়---
শর্তহীন সুখে ডাক
দিয়েছে মন, দেখি
তাতে পা দিয়ে
জল নাচে কেমন।